ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু, চার মাসে প্রাণহানি ১৩

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে সুফিয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) গভীর রাতে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুফিয়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ওমর আলীর মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৯ মে জ্বর, সর্দি-কাশি ও শরীরে র‍্যাশের উপসর্গ নিয়ে সুফিয়া হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার গভীর রাতে তিনি মারা যান।

এ নিয়ে চলতি বছরের গত চার মাসে কুষ্টিয়ায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এর মধ্যে ১২ জন শিশু এবং একজন বৃদ্ধা রয়েছেন।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন জানান, জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৫৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৫২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৪ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন আতঙ্ক, বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিয়েছে স্থানীয়রা

error: Content is protected !!

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু, চার মাসে প্রাণহানি ১৩

আপডেট টাইম : ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :