ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় ট্রলিচাপায় শিশুর মৃত্যু

-ছবিঃপ্রতীকী।

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার সদর উপজেলায় স্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাপায় আরিয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার শিমুলিয়া মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই এলাকার মামুন হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করছিল শিশু আরিয়ান। এ সময় ধানবাহী একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রলিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও এলাকাবাসী ট্রলিটি আটক করে।

শিশু আরিয়ানের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া পুলিশের সফল অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ যুবক আটক

error: Content is protected !!

কুষ্টিয়ায় ট্রলিচাপায় শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :