আপডেট টাইম :
১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
৫৯
বার পঠিত
হিলি সীমান্তে পলাতক নেতাকর্মী ও মাদককারবারিদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা
হিলি প্রতিনিধিহিলি সীমান্ত দিয়ে ভারত থেকে পলাতক রাজনৈতিক দলের নেতাকর্মী ও মাদককারবারিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার ও সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি। আজ বুধবার বেলা ১১টায় হিলি সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের সীমান্তের সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কিছুসংখ্যক অস্থিতিশীলতাকারী বিভিন্ন জেলাতেও কিছু গুজব ছড়িয়েছে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম করবে—এই বিষয়টি গুজব বলে জানান তিনি। আমাদের বিজয়ের মাসে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আমরা সীমান্তে সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করেছি। আমাদের সক্ষমতার একটি অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে, থার্মাল ইমেজার বৈশিষ্ট্যসম্পন্ন এবং নাইট ভিশন ক্যাপাবিলিটিসহ আমাদের ড্রোন সিস্টেম সক্রিয় আছে। এর মাধ্যমে আমরা সীমান্তে নজরদারি আরও অনেক বেশি মাত্রায় বৃদ্ধি করেছি।এ ছাড়া, জয়পুরহাট জেলায় ২০ বিজিবির অধীনস্থ দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধির লক্ষ্যে দিনে ও রাতে সার্ভেইলেন্স সিস্টেমের মান উন্নয়ন করা হয়েছে। সেখানে নাইট ভিশন ডিভাইস স্থাপন করা হয়েছে এবং বিভিন্ন স্পর্শকাতর স্থানে সার্চলাইট তথা ফ্লাডলাইট বসানো হয়েছে।
হিলি প্রতিনিধি
হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে পলাতক রাজনৈতিক দলের নেতাকর্মী ও মাদককারবারিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার ও সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি। আজ বুধবার বেলা ১১টায় হিলি সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের সীমান্তের সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কিছুসংখ্যক অস্থিতিশীলতাকারী বিভিন্ন জেলাতেও কিছু গুজব ছড়িয়েছে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম করবে—এই বিষয়টি গুজব বলে জানান তিনি। আমাদের বিজয়ের মাসে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আমরা সীমান্তে সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করেছি। আমাদের সক্ষমতার একটি অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে, থার্মাল ইমেজার বৈশিষ্ট্যসম্পন্ন এবং নাইট ভিশন ক্যাপাবিলিটিসহ আমাদের ড্রোন সিস্টেম সক্রিয় আছে। এর মাধ্যমে আমরা সীমান্তে নজরদারি আরও অনেক বেশি মাত্রায় বৃদ্ধি করেছি।
এ ছাড়া, জয়পুরহাট জেলায় ২০ বিজিবির অধীনস্থ দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধির লক্ষ্যে দিনে ও রাতে সার্ভেইলেন্স সিস্টেমের মান উন্নয়ন করা হয়েছে। সেখানে নাইট ভিশন ডিভাইস স্থাপন করা হয়েছে এবং বিভিন্ন স্পর্শকাতর স্থানে সার্চলাইট তথা ফ্লাডলাইট বসানো হয়েছে।