নাটোর জেলা প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আমাদের এই বিএনপি সরকার। প্রথম শিক্ষকদের শতকরা ৫০ ভাগ এমপিও দিয়ে শুরু করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই থেকে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কখনো বাজেটের অভাব হয়নি, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সংস্কারের জন্য যা প্রয়োজন তা আমরা সবসময় করে আসছি। এবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর প্রিয় মন্ত্রণালয় কোনটি জানতে চাইলে তিনি বলেন শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দিয়েছেন সাড়ে তিন লাখ সাইকেল মেয়েদের জন্য কিনতে হবে। এই প্রজেক্টে দেশের ১০ লাখ মেয়েদের সাইকেল উপহার দেবেন। এছাড়াও ৩০ হাজার কম্পিউটার বিতরণ করবেন। প্রথম ধাপেই ১৫ শ ভালো ফলাফল করা শিক্ষার্থীদের দেওয়া হবে। এছাড়াও সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে। প্রতিদিন শিক্ষার্থীদের সাড়ে ৩৮ টাকার খাবার দেওয়া হবে। এছাড়াও তিনি আরও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ আরও কিছু উন্নয়নমূলক প্রজেক্টের কথা জানান তিনি আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মামুদ সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের অধ্যাপক শরীফ নেওয়াজ তালুকদারসহ বিএনপির নেতাকর্মীরা।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 


















