ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বালু ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা

ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া শহরের জুগিয়া ভাটারমোড়ে বালু ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতের কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও রোকন শাজাহান আলীর বাড়ি, কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে তাজা ও ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে শাজাহান আলীসহ জামায়াতের ৭ থেকে আটজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।

আহত ব্যক্তিরা হলেন, জুগিয়া এলাকার নজরুল, শরিফুল, রফিকুল, ইউনুস ও লাল মিয়া। তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জুগিয়া ভাটাপাড়া ঘাটের বালু উত্তোলন ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলামের কাছ থেকে ঘাটটির মালিকানা পরিবর্তন করে কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু নেওয়ার পর সেখানে বালু উত্তোলন শুরু হয় বলে অভিযোগ রয়েছে। তবে নিয়ম-বহির্ভূতভাবে অতিরিক্ত বালু উত্তোলনের কারণে এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পাশাপাশি সামাজিক পরিবেশও বিপর্যস্ত হয়ে ওঠে। জামায়াতের রোকন ও পৌরসভা কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলীর নেতৃত্বে সম্প্রতি এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের চলাচল বন্ধে এলাকাবাসীদের নিয়ে তিনি রাস্তা বন্ধ করে দেয়।

এরই জেরে বুধবার রাতে দেড় থেকে দুই শতাধিক লোকের একটি দল শাজাহান আলীর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। এ সময় তার বাসভবন, অফিস ও সামনের দোকানপাটে ব্যাপক ভাঙচুর করা হয়। পাশাপাশি গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

হামলাকারীরা ১৫ নম্বর ওয়ার্ড জামায়াত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলেও অভিযোগ করেছেন তারা। হামলার সময় শাজাহান আলীসহ জামায়াতের ৭ থেকে ৮ জন নেতাকর্মী আহত হন।

ভুক্তভোগীদের স্বজনেরা অভিযোগ করেন, শহর বিএনপির নেতা এ কে বিশ্বাস বাবু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনিসহ জেলা পর্যায়ের কয়েকজন নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকেরা জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক বলেন, বালু নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পতিত ফ্যাসিস্টের দোসরদের সঙ্গে নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আমাদের সমর্থকদের কুপিয়ে আহত করেছে। এ সময় কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি জানান, আমি ঢাকায় ছিলাম। কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কিছুই জানি না।

শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, জুগিয়ায় বালু ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তাজা ও ব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

error: Content is protected !!

কুষ্টিয়ায় বালু ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা

আপডেট টাইম : ১৮ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :