ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা

আশরাফুজ্জামান, পলাশবাড়ী প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. আল ইয়াসা রহমান তাপাদারকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘খবরবাড়ি ২৪ ডটকম’।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর ও আন্তরিক পরিবেশে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদায়ী এই কর্মকর্তার বর্ণাঢ্য কর্মজীবন, প্রশাসনিক দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করা হয়।

উপস্থিত সাংবাদিক ও প্রশাসনের প্রতিনিধিরা বলেন, পলাশবাড়ীতে দায়িত্ব পালনকালে মো. আল ইয়াসা রহমান তাপাদার অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে ভূমি সেবা সহজীকরণ, জনদুর্ভোগ লাঘব এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশেষ করে পলাশবাড়ী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে নাগরিক সেবা নিশ্চিতকরণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিকতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

সম্মাননা স্মারকে তাঁর কর্মনিষ্ঠা ও জনসেবার স্বীকৃতিস্বরূপ উল্লেখ করা হয়, “আপনার কর্মনিষ্ঠা, সততা, দক্ষতা ও জনসেবামূলক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতাস্বরূপ এই সম্মাননা স্মারক প্রদান করা হলো।”

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন, পলাশবাড়ী পৌরসভার প্রকৌশলী নুরুজ্জামান সরকার, খবরবাড়ি ২৪ ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, মডেল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রবিউল হোসেন পাতা, সিনিয়র সাংবাদিক ফেরদৌছ মিয়া এবং মাসুদার রহমান মাসুদ।

এ ছাড়াও পলাশবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সাংবাদিক মোমেনুর রশিদ সাগর, ওমর ফারুক, সরকার লুৎফর রহমানসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা বিদায়ী কর্মকর্তা মো. আল ইয়াসা রহমান তাপাদারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তাঁর মতো একজন জনবান্ধব ও কর্তব্যপরায়ণ কর্মকর্তার অভাব পলাশবাড়ীবাসী অনুভব করবে। আগামী দিনে তাঁর নতুন কর্মস্থলে পথচলা আরও সুন্দর, গতিশীল ও সাফল্যমণ্ডিত হোক—এমনটাই প্রত্যাশা ও শুভকামনা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

error: Content is protected !!

পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা

আপডেট টাইম : ১৬ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :