ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। এখন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে বলে তদন্ত সূত্র জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও কুষ্টিয়া স্থানীয় সরকারের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি জানান, তদন্তের কাজ শেষ করে কমিটির সদস্যরা বৈঠকে বসে প্রতিবেদন চূড়ান্ত করেন। পরে প্রতিবেদনটি সিলগালা করে একজন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সেটি মন্ত্রণালয়ে জমা হয়েছে। প্রতিবেদনে কী উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। এ বিষয়ে মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান।

এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ের ২৫ থেকে ৩০ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন এমপি নুসরাত তাবাসসুম।

ঘটনার পরদিন ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সূত্রে ১৩ নভেম্বর সকালে তদন্ত দলের সদস্যরা বাগোয়ান গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি ঘুরে দেখেন এবং ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের বিভিন্ন আলামত, তথ্যপ্রমাণ, ঘটনার সময়কার সিসিটিভি ক্যামেরার ভিডিও এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য পর্যালোচনা করেন কমিটির সদস্যরা।

নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় ১৬ নভেম্বর থেকে আরও ৭ কার্যদিবস সময় নেওয়া হয়। ২৪ নভেম্বর ছিল বর্ধিত সময়ের শেষ দিন। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের কুষ্টিয়ার উপ-পরিচালক (ডিডিএলজি) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সদস্য সচিব কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন।

তদন্ত কমিটির সদস্য কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে ঘটনাটির অনুসন্ধান কার্যক্রম শেষ হয়েছে। প্রতিবেদনে উঠে আসা তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

error: Content is protected !!

দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

আপডেট টাইম : ১৯ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :