পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল লিভার জন্ডিসে আক্রান্ত
গাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের তিনবারের নির্বাচিত কোষাধ্যক্ষ সাংবাদিক হামিদুল হক মন্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে তিনি একের পর এক বিভিন্ন রোগে ভুগছেন। বর্তমানে তিনি হেপাটাইটিস-বি (লিভার জন্ডিস)-এ আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ায় নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. দেবাশীষ সরকারের কাছে তাঁকে নেওয়া হলে শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। দিন দিন তাঁর রক্তের বিলিরুবিনের পরিমাণ বেড়েই চলছে। মুখে কোনো খাবার খেতে পারছেন না। তাই শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে।পরে পরিবারের সদস্য ও পলাশবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় বৃহস্পতিবার রাতেই তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি ডিপার্টমেন্টে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।তাঁর চিকিৎসার জন্য পলাশবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ ফান্ড থেকে নগদ অর্থ প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহআলম সরকার, সহসভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, দৈনিক যুগের আলো প্রতিনিধি ও প্রেসক্লাবের অন্যতম সদস্য ওমর ফারুক প্রমুখ।অসুস্থ সাংবাদিক হামিদুল হক মন্ডলের সুস্থতায় তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের তিনবারের নির্বাচিত কোষাধ্যক্ষ সাংবাদিক হামিদুল হক মন্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে তিনি একের পর এক বিভিন্ন রোগে ভুগছেন। বর্তমানে তিনি হেপাটাইটিস-বি (লিভার জন্ডিস)-এ আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ায় নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. দেবাশীষ সরকারের কাছে তাঁকে নেওয়া হলে শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। দিন দিন তাঁর রক্তের বিলিরুবিনের পরিমাণ বেড়েই চলছে। মুখে কোনো খাবার খেতে পারছেন না। তাই শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে।
পরে পরিবারের সদস্য ও পলাশবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় বৃহস্পতিবার রাতেই তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি ডিপার্টমেন্টে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
তাঁর চিকিৎসার জন্য পলাশবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ ফান্ড থেকে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহআলম সরকার, সহসভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, দৈনিক যুগের আলো প্রতিনিধি ও প্রেসক্লাবের অন্যতম সদস্য ওমর ফারুক প্রমুখ।
অসুস্থ সাংবাদিক হামিদুল হক মন্ডলের সুস্থতায় তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।