ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

স্কুল মাঠে খেলার ‘অপরাধে’ বাগাতিপাড়ায় শিক্ষার্থীকে গেটের সঙ্গে বেঁধে নির্যাতন!

আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়ায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। স্থানীয় চাঁদপুর রাফাতুল্লাহ সোনার উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলতে গিয়ে ‘অপরাধী’ হয়ে পড়ে ১৪ বছরের আবু তালহা শাফিন। পরিণতিতে তাকে স্কুলের কেঁচি গেটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ডুমরাই সমজানপাড়া গ্রামে, স্কুল প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী শাফিনের পরিবার জানায়, স্কুল বন্ধ থাকায় সকালে খেলতে মাঠে গিয়েছিল । এ সময় একই গ্রামের মোহাম্মদ লতিফ সোনার (৪৫), মোহাম্মদ হাবিল সোনার (২৮) এবং তাদের স্বজনরা মিলে তাকে স্কুলের গেটের সঙ্গে নাইলনের দড়ি দিয়ে বেঁধে রাখে। শুধু বেঁধেই নয়, তারা শাফিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বেধড়ক মারধর করে।

প্রচণ্ড চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথিতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। অভিযোগ রয়েছে, গ্লাস ভাঙার অজুহাতে ৩০ হাজার টাকা দাবি করা হয় শাফিনের পরিবারের কাছে। একপর্যায়ে গলাচিপে হত্যাচেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শাফিনের চিৎকারে আশপাশের কয়েকজন গ্রামবাসী—মোসাম্মৎ জাহানারা বেগম, মোসাম্মৎ হাসিনা বেগম ও শেখপাড়ার মোহাম্মদ জয় ছুটে এসে তাকে উদ্ধার করেন। তবে অভিযুক্তরা তখনই পালিয়ে যায় এবং পরিবারকে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় বলে জানায় স্থানীয়রা।

বিষয়টি নিয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর ডুমরাইসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, কিশোর শিক্ষার্থীর উপর এই বর্বরোচিত হামলার দায়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

স্কুল মাঠে খেলার ‘অপরাধে’ বাগাতিপাড়ায় শিক্ষার্থীকে গেটের সঙ্গে বেঁধে নির্যাতন!

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :