ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত

মানিক কুমার দাস:

পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে ফরিদপুরে শোক র‍্যালি ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মুহাম্মদ (সা.) ওয়া আলে মুহাম্মদ (সা.) মসজিদ ও ইমামবাড়ী (ইমামিয়া ইসলামী শিক্ষা কেন্দ্র)-এর উদ্যোগে শুক্রবার দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে ইমামবাড়ীতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর মাতম মজলিস, জুমার সালাত, জিয়ারত, দোয়া ও খায়েরের মজলিস, তবারক বিতরণ এবং কারবালার শোকাবহ ঘটনার স্মরণে নোহা ও মারছিয়া পরিবেশন করা হয়।

পরে গোরস্থান মসজিদের সামনে থেকে একটি শোক র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সূচনা স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা হযরত ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের আত্মত্যাগের স্মরণে ব্যানার, ফেস্টুন ও শোকবার্তা বহন করেন। এ সময় রাসূলুল্লাহ (সা.)-এর বাণী— “হুসাইন (আ.) আমার থেকে এবং আমি হুসাইন (আ.) থেকে”—উদ্ধৃত করে কারবালার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, মহররম ও আশুরার শিক্ষা হলো সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এবং অন্যায়-জুলুমের বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করা। সেই আদর্শ সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যেই এ শোক র‍্যালি ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান নাজাফি। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবিরাজ শাহ মোহাম্মদ মনজুর আলী মল্লিক। এ সময় বক্তব্য রাখেন খাদিমুল ইসলাম রেজা, মোহাম্মদ আয়নাল শেখ, মোহাম্মদ মালেক শেখ, মুক্তা আক্তার, রাবেয়া বেগম, রেজিয়া বেগমসহ ইমামিয়া ইসলামী শিক্ষা কেন্দ্রের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

অনুষ্ঠানের পর মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাহমুদুল হাসান নাজাফি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

ফরিদপুরে পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :