ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফরিদপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

মানিক কুমার দাস:

আগামীকাল রোববার দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে একদিনব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬।

এ উপলক্ষে শনিবার ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর সদর হাসপাতালের তৃতীয় তলায় অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ডা. জ্যোতির্ময় চৌধুরী, এনওসিএস, ফরিদপুর।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ৪১টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি জানান, জেলায় মোট ৩ লাখ ১৮ হাজার ৫০১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৮৭৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৭ হাজার ৬২৮ জন শিশু রয়েছে।

ক্যাম্পেইন সফল করতে জেলার ৯টি উপজেলা, ৭৯টি ইউনিয়ন এবং ফরিদপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিভাবকদের সচেতন করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। এছাড়া জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হয়েছে। মসজিদে মসজিদে প্রচারের জন্য ইমামদেরও অবহিত করা হয়েছে।

এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, গণসম্পৃক্ততা নিশ্চিত করা এবং অপপ্রচার রোধে সংবাদমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মসূচি সফল করতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। এছাড়া আগামীকাল রোববার সকালে ফরিদপুর সদর হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করবেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফরিদপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :