ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মৌরাট ইউনিয়ন নামযজ্ঞ উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী পালিত

পাংশার মৌরাট ইউনিয়ন নামযজ্ঞ উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন নামযজ্ঞ উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার ১৯ আগস্ট উৎসবমূখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম আবির্ভাব উৎসব-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা, কীর্তন, পূজা-অর্চনা ও প্রসাদ বিতরণ করা হয়।

শুক্রবার সকাল ১০টায় ধুলিয়াট দুর্গামন্দির থেকে আনন্দ শোভাযাত্রা বের করে বাগদুলী বাজার ও মালঞ্চী গোবিন্দ মন্দির হয়ে মৌরাট ইউনিয়ন নাটমন্দিরে সমবেত হয় সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মৌরাট ইউনিয়ন নাটমন্দির প্রাঙ্গনে অত্র সংগঠনের সভাপতি ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহসাধারণ সম্পাদক শিব শংকর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অপূর্ব বিশ্বাস, অখিল মৌলিক, বাসুদেব গোস্বামী, শ্যামল কুন্ডু, অনাথ বিশ্বাস ও অমল বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে শিব শংকর চক্রবর্তী বলেন, মৌরাট ইউনিয়ন নামযজ্ঞ উদযাপন পরিষদের ব্যানারে সনাতন ধর্মের সকল প্রকার অনুষ্ঠান পালন করা হয়। পারস্পারিক সহযোগিতার মাধ্যমে এ সব অনুষ্ঠান করা হয়। তিনি সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান সরকার সব ধর্মের সমান অধিকার দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ পাংশার বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

অনুষ্ঠানে পদাবলী কীর্তন পরিবেশন করেন রমেন্দ্রনাথ। সনাতন ধর্মের বহু নারী-পুরুষ মনোযোগ সহকারে আলোচনা ও কীর্তন উপভোগ করেন। মৌরাট ইউনিয়ন নামযজ্ঞ উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

মৌরাট ইউনিয়ন নামযজ্ঞ উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী পালিত

আপডেট টাইম : ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
মো. মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধঃ :