ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাওনা টাকা চাইতে গিয়ে জা’র হামলায় গৃহবধূ রক্তাক্ত জখম, থানায় অভিযোগ

​শিমুল তালুকদারঃ

​ফরিদপুরের সদরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে লাকী আক্তার (৩০) নামের এক নারীর বিরুদ্ধে সুমি আক্তার (২৫) নামের নিজ জা’কে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত গৃহবধূর বড় ভাই বাদী হয়ে সদরপুর থানায় ৩ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের চররামনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত গৃহবধূ সুমি আক্তার ওই গ্রামের প্রবাসী আসাদ ফকিরের স্ত্রী।

​অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে সুমি আক্তার তার আপন জা লাকী আক্তারের কাছে পাওনা ৪ লাখ ৪০ হাজার টাকা চাইতে যান। এ সময় দুইজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লাকী আক্তার ক্ষিপ্ত হয়ে সুমির মাথায় আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমি আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। ​এ বিষয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী

error: Content is protected !!

পাওনা টাকা চাইতে গিয়ে জা’র হামলায় গৃহবধূ রক্তাক্ত জখম, থানায় অভিযোগ

আপডেট টাইম : ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
​শিমুল তালুকদার, বিশেষ প্রতিনিধি :