শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় “শক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ”-এর সভাপতি (ম্যানেজার) ফাতেমা খাতুন এর বিরুদ্ধে সাধারণ সদস্যদের কষ্টার্জিত সঞ্চয়ের প্রায় ২২ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আত্মসাৎকৃত টাকা উদ্ধার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খোকসা উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী সদস্যরা।
সোমবার ১২ অক্টোবর ২০২৬ আয়োজিত এই মানববন্ধনে সমিতির নারী পুরুষ সদস্যগণ অংশ নেয়। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবিলম্বে সঞ্চয়কৃত অর্থ ফেরতের জন্য ক্ষোভ প্রকাশ করেন এবং জোরালো দাবি জানান।
মানববন্ধন চলাকালে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি তাসলিমা সুলতানা, সাধারণ সম্পাদক দলিল প্রামানিক, নির্বাহী সদস্য মরিয়ম খাতুন এবং স্থানীয় এনজিও ‘এফএইচএর’-এর উপদেষ্টা অসিম বাচার। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জমানো টাকা আগামী ৭ দিনের মধ্যে ফেরত না দেওয়া হলে খোকসা অচল করে দেওয়া হবে।

মানববন্ধন শেষে স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিসমূহ:
* অর্থ উদ্ধার ও আইনি পদক্ষেপ: প্রতারণায় অভিযুক্ত ফাতেমা খাতুনকে দ্রুত আইনের আওতায় এনে অবিলম্বে ক্ষতিগ্রস্ত সকল সদস্যের মোট ২২,৩০,০০০ (বাইশ লক্ষ ৩০ হাজার) টাকা ফেরতের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
* লিখিত অঙ্গীকার বাস্তবায়ন: অভিযুক্ত ফাতেমা খাতুন ও তার ছেলে পূর্বে টাকা ফেরতের বিষয়ে উপজেলা প্রশাসনের নিকট যে লিখিত অঙ্গীকার দিয়েছিলেন, তা দ্রুত বাস্তবায়নে প্রশাসনিক জোরালো হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধন শেষে উপস্থিত সদস্যরা জানান, অতি দ্রুত এই সমস্যার সমাধান না হলে তাঁরা আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচির ডাক দেবেন। মানববন্ধন শেষে সমিতির প্রতিনিধিগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলি পেশ করেন । উল্লেখ্য প্রায় ৪শতাধিক সদস্য সদস্যা নিয়ে ২০০৯ সালে এই সমিতি গঠিত হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 




















