ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অম্বিকাপুর মহাশ্মশানে অনুষ্ঠিত হচ্ছে ‌নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

মানিক কুমার দাসঃ

ফরিদপুরের অম্বিকাপুর মহাশ্মশানে শ্রীশ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও রাধাষ্টমী উপলক্ষে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান চলছে। এর অংশ হিসেবে শুক্রবার (২ অক্টোবর) উৎসবের সপ্তম ‌দিনে শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করেন বন্ধু কিশোর ব্রহ্মচারী। পরে পদাবলী কীর্তন পরিবেশন করেন যশোরের হরিরামপুরের কৃষ্ণা পাল। এছাড়া অনুষ্ঠানের পরবর্তী পর্বে দেহতত্ত্ব ভিত্তিক গান পরিবেশন করেন বাউল শিল্পী লাইলী বেগম।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরীজ। তিনি অনুষ্ঠানের সফলতা কামনা করে বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার জেলা। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা ভোগ করে আসছেন।

তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজন প্রতিবছর অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বক্তব্যে তিনি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের আগামী দিনের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

এ সময় বেনজির আহমেদ তাবরীজ আগামী পৌরসভা অথবা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানান এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। ধর্মীয় এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ভক্ত ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় অষ্টাদশপল্লী সর্বজনীন পাগল আশ্রমের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

error: Content is protected !!

অম্বিকাপুর মহাশ্মশানে অনুষ্ঠিত হচ্ছে ‌নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

আপডেট টাইম : ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :