ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সোমবার (১২ অক্টোবর) ফরিদপুর পৌরসভার মুন্সি আব্দুর রউফ পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ ও অয়ন সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান। এ সময় ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ জেলায় যুগ যুগ ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। এ সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রেখে এবারও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, দুর্গাপূজাকে আনন্দময় ও শান্তিপূর্ণ করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পূজামণ্ডপগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। কোনো অপশক্তি যেন বিভেদ সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পূজার উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

বক্তারা বিগত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় ৯৪টি মন্দিরে আর্থিক অনুদান মতবিনিময় সভার পরবর্তী পর্বে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে ৯৪টি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি মন্দিরে ১০টি করে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ করা হয়।
সভায় জানানো হয়, দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সবার সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী

error: Content is protected !!

ফরিদপুর পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :