ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক মৃত্যু

আকাশ উজ্জামান শেখঃ

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশীদ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা হেলথ কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল।

বুধবার (৭ অক্টোবর) ভোর থেকেই ওসি শেখ রাজীব আল রশীদ শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। পরবর্তীতে রাতের দিকে তাঁর অবস্থার অবনতি হলে রাত ৯:০০টার দিকে তাঁকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নতি না হওয়ায় রাত ১১:৩০ মিনিটে তাঁকে দ্রুত খুলনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে আইসিইউতে (ICU) চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে (রাত আনুমানিক ১:৪০ মিনিটে) মৃত্যুর কোলে ঢলে পড়েন । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮:০০টায় বাগেরহাট জেলা পুলিশ লাইন্সে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও গভীর শোকের মধ্য দিয়ে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় পুলিশ কর্মকর্তা, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুম শেখ রাজীব আল রশীদের দ্বিতীয় জানাজা একইদিন জোহরবাদ তাঁর নিজ বাড়িতে (রূপসা থানার অন্তর্গত আইচগাতি, বঙ্গবন্ধু কলেজের পাশে) অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

শেখ রাজীব আল রশীদ গত ৮ মে ২০২৬ তারিখে রামপাল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর এই আকস্মিক ও অকাল প্রয়াণে রামপাল থানা পুলিশ, সহকর্মী এবং স্থানীয় সুশীল সমাজের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী

error: Content is protected !!

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক মৃত্যু

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :