ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে গঙ্গাজল অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গঙ্গাজল অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গঙ্গাজল অর্পণ কমিটির উদ্যোগে সোমবার ভোরে শহরের বিভিন্ন মন্দিরে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় নিলটুলী স্বর্ণপট্টি সার্বজনীন কালী মন্দির, শ্রী শ্রী কৈলাশধাম শিব মন্দির-চকবাজার, শ্রী শ্রী গৌর গোপাল আঙ্গিনা শিব মন্দির, শ্রী শ্রী মদন গোপাল আঙ্গিনা শিব মন্দির ও নন্দালয় শিব মন্দির, রথখোলা এবং শহরের শ্রীধাম শ্রী অঙ্গনে গঙ্গাজল অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে ভক্তরা কুমার নদসহ বিভিন্ন স্থান থেকে স্নান করে গঙ্গাজল সংগ্রহ করে তা বাবা মহাদেবের বিগ্রহে অর্পণ করেন। এ সময় বিভিন্ন বয়সী হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন।

মন্ত্রপাঠ ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গঙ্গাজল অর্পণ করা হয়। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ধর্মীয় এ আয়োজনে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে পাশের হারে এগিয়ে চতুল উচ্চ বিদ্যালয়ঃ জিপিএ-৫ এ জর্জ একাডেমি

error: Content is protected !!

ফরিদপুরে গঙ্গাজল অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :