দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১৫
বার পঠিত
ফরিদপুরে আগামীকাল পালিত হবে বিশ্বকর্মা পূজা
মানিক কুমার দাসঃ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে আগামীকাল। এ উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন কলকারখানা, স্বর্ণকারের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হয়েছে। হিন্দু শাস্ত্রমতে, দেবশিল্পী ও বাস্তুকার ভগবান বিশ্বকর্মার কৃপা লাভ এবং যন্ত্রপাতি ও কর্মক্ষেত্রের নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা পূজা উপলক্ষে শহরের থানা রোডের পাশে অস্থায়ী প্রতিমার বাজারে বিভিন্ন আকার ও নকশার বিশ্বকর্মা প্রতিমা বিক্রি হতে দেখা গেছে। প্রকারভেদে প্রতিটি প্রতিমা ৩০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রতিমা বিক্রেতা বাপ্পী পাল জানান, প্রতি বছরের তুলনায় এ বছর প্রতিমার বেচাকেনা কিছুটা কম। সকালে ক্রেতার সংখ্যা কম থাকলেও বিকেলের দিকে বিক্রি বাড়বে বলে তিনি আশা করছেন। এদিকে, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ফরিদপুরের নীলটুলি স্বর্ণপট্টির বিভিন্ন দোকানেও পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।
মানিক কুমার দাসঃ
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে আগামীকাল। এ উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন কলকারখানা, স্বর্ণকারের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হয়েছে।
হিন্দু শাস্ত্রমতে, দেবশিল্পী ও বাস্তুকার ভগবান বিশ্বকর্মার কৃপা লাভ এবং যন্ত্রপাতি ও কর্মক্ষেত্রের নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়।
বিশ্বকর্মা পূজা উপলক্ষে শহরের থানা রোডের পাশে অস্থায়ী প্রতিমার বাজারে বিভিন্ন আকার ও নকশার বিশ্বকর্মা প্রতিমা বিক্রি হতে দেখা গেছে। প্রকারভেদে প্রতিটি প্রতিমা ৩০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
প্রতিমা বিক্রেতা বাপ্পী পাল জানান, প্রতি বছরের তুলনায় এ বছর প্রতিমার বেচাকেনা কিছুটা কম। সকালে ক্রেতার সংখ্যা কম থাকলেও বিকেলের দিকে বিক্রি বাড়বে বলে তিনি আশা করছেন।
এদিকে, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ফরিদপুরের নীলটুলি স্বর্ণপট্টির বিভিন্ন দোকানেও পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।