ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বন্ধুর হয়ে এসএসসি পরীক্ষা দিতে এসে কলেজ ছাত্রের এক বছরের কারাদন্ড

মাগুরার মহম্মদপুরে বন্ধুর হয়ে এসএসসি পরীক্ষা দিতে এসে এক বছরের কারাদন্ডে দন্ডিত হয়েছে পিকুল শেখ (১৮) নামের এক কলেজ ছাত্র। বহিস্কার করা হয়েছে আসল পরীক্ষার্থী আবু ওবাইদাকে। আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে।

আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত শিক্ষক শামীম আহমেদ জানান, যশোর বোর্ডে চলমান এসএসসির স্থগিত হওয়া বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এম সি কিউ) পরীক্ষা ছিল শুক্রবার। এদিন স্থানীয় বীরেন শিকদার আদর্শ স্কুলের এসএসসি পরীক্ষার্থী আবু ওবাইদার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসে পিকুল শেখ নামের এক কলেজ ছাত্র।

পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রের ৯ নম্বর কক্ষের ২ নম্বর ব্লকে পরীক্ষায় অংশ নেওয়া পিকুলকে দেখে তার সন্দেহ হয়। এসময় পিকুলের নাম জিজ্ঞেস করতেই নিজের প্রকৃত নাম তথা পিকুল বলে ফেলে। এসময় তাকে কেন্দ্র সচিবের কক্ষে আনা হয়।

সেখানে উপস্থিত ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা মহম্মদপুর সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালোর কাছে পিকুল তার দোষ স্বীকার করে। এসময় ভ্রাম্যামান আদালতের মাধ্যমে বাসুদেব কুমার মালো অভিযুক্ত পিকুলকে এক বছরের কারাদন্ডাদেশ দেন।

পিকুল স্থানীয় বাওজানী গ্রামের লুৎফর শেখের ছেলে এবং মহম্মদপুর আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মুল পরীক্ষার্থী আবু ওবাইয়া মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে সে পলাতক রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

বন্ধুর হয়ে এসএসসি পরীক্ষা দিতে এসে কলেজ ছাত্রের এক বছরের কারাদন্ড

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
শফিকুল ইসলাম জীবন, মহাম্মাদপুর (মাগুরা) প্রতিনিধি :