দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২ ককটেল ও বিস্ফোরক জব্দ
আব্দুস সালাম তালুকদারঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক আট কেজি গান পাউডারের মতো পাউডার, দুটি হাঁসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে এসআরবি। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে এসব জব্দ করে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় এসআরবি-৫ এর মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ দশমিক আট কেজি সাদা রঙের গান পাউডারের মতো পাউডার, দুটি হাঁসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশে এসব বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক আট কেজি গান পাউডারের মতো পাউডার, দুটি হাঁসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে এসআরবি। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে এসব জব্দ করে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় এসআরবি-৫ এর মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়।
এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ দশমিক আট কেজি সাদা রঙের গান পাউডারের মতো পাউডার, দুটি হাঁসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশে এসব বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।