ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রাজিব মোল্লা (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বোয়ালমারী উপজেলার চিতের বাজার এলাকার জনতা জুটমিল থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

মামলা ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে ওই কিশোরী। এ সময় তার মা চিকিৎসার জন্য মাগুরা জেনারেল হাসপাতালে গেলে সেই সুযোগে অভিযুক্ত রাজিব মোল্লা ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার পর ভয়ে কিশোরী বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। প্রায় ছয় মাস পর তার শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কিশোরী অন্তঃসত্ত্বা বলে জানতে পারে তার পরিবার।

পরে কিশোরীর বাবা মধুখালী থানায় এ ঘটনায় মামলা করেন। গত ৬ আগস্ট ২০২৬ তারিখে মামলাটি থানায় ১৫ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।

মামলার তদন্ত ও আসামিকে গ্রেপ্তারের অংশ হিসেবে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় বোয়ালমারী উপজেলার চিতের বাজার এলাকার জনতা জুটমিল থেকে রাজিব মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি মো. রাজিব মোল্লাকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন মেলা শুরু

error: Content is protected !!

মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :