দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আগুন আহমেদ কোরবান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিনেত্রকোনার পূর্বধলায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের লাউয়ারি ধলেশ্বরী নদীর নয়াপাড়া চরে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ। অভিযানে তাকে সহযোগিতা করেন পূর্বধলা থানা-পুলিশের সদস্যরা।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী নদীর নয়াপাড়া চরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।পরে ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করে উপজেলা প্রশাসন।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”উপজেলা প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন।
আগুন আহমেদ কোরবান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের লাউয়ারি ধলেশ্বরী নদীর নয়াপাড়া চরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ। অভিযানে তাকে সহযোগিতা করেন পূর্বধলা থানা-পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী নদীর নয়াপাড়া চরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
পরে ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন।