ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শালিখায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি: মাগুরার শালিখায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক জসীম উদ্দীন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার শতখালী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক জসীম উদ্দীনের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে শালিখা হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক জসীম উদ্দীন জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শতখালী নতুন বাজার এলাকায় পৌঁছে তিনি বিএনপির দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলতে দেখেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এক পক্ষের নেতৃত্বে ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

তিনি জানান, পরিস্থিতি দেখতে মোটরসাইকেল রাস্তার পাশে রেখে এগিয়ে যান। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় বিএনপির সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও তাঁর সঙ্গে থাকা লোকজন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, আমি এ বিষয়ে ভিডিও বক্তব্য দিতে পারব না। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শালিখায় কর্মরত সাংবাদিকেরা। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

নাটোরের বাগাতিপাড়ায় খেজুরগাছ ঝোড়ার ব্যস্ততায় গাছিরা

error: Content is protected !!

শালিখায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :