ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবা ও তিন লক্ষ ৪৫ হাজার টাকা সহ ৩ মাদককারবারি গ্রেফতার

রনি আহমেদ রাজুঃ

মাগুরায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও সরঞ্জাম জব্দ করে জেলা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাত ১১টা ৫০ মিনিট থেকে মঙ্গলবার ভোর ৩টা ৫০ মিনিট পর্যন্ত পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার হন কাশিনাথপুর এলাকার মোঃ শাহীন আলম, তার স্ত্রী সাথী খাতুন এবং সদর উপজেলার নন্দলালপুর গ্রামের খালিদ হাসান।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, কাশিনাথপুরে শাহীন আলমের বসতঘরের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভারি ১৩৫ সিসি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার মোঃ শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে। এছাড়া সাথী খাতুনের বিরুদ্ধে রয়েছে দুটি মাদক মামলা।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মাগুরা জেলা পুলিশ। মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবা ও তিন লক্ষ ৪৫ হাজার টাকা সহ ৩ মাদককারবারি গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :