ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, দুই জনের ২ লাখ টাকা জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর-গোকুলপুর পদ্মা নদীর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাঘা থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত দুই জন হলেন – বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মিন্টু রহমান, গোকুলপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আবু হুরায়রা।

সহকারী কমিশনার (ভূমি) ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নির্ধারিত বালু মহালের বাইরে গিয়ে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিশেষ করে নদী ভাঙন রোধে নির্মিত স্পার বাঁধের পাশ থেকে বালু তোলায় বাঁধটি হুমকির মুখে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে এলাকাবাসী এর আগেও উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র সরকারি ইজারার বাইরের স্থান থেকে বালু লুট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। উপজেলার পাকুড়িয়া এলাকায় আই-বাঁধ এর পাশে নদীর তলদেশে বালি উত্তোলনের একাধিক মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বাঁধের পাশেই ফেলা হচ্ছে বালুর বিশাল স্তূপ। সেখান থেকে ট্রাক ও ট্রলিতে করে বালি বিক্রি করা হয়।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে বালু উত্তোলনের জন্য নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বা উত্তোলনে সহায়তা করা থেকে বিরত থাকতে এবং নদীর বাঁধ রক্ষায় সকলকে সক্রিয় ভূমিকা পালন করার জন্য অনুরোধ করা হয়।

এলাকাবাসী এই অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন মেলা শুরু

error: Content is protected !!

বাঘায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, দুই জনের ২ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ৩৮ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :