ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে জন্মাষ্টমী উৎসব পালিত

পাংশায় শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

রাজবাড়ী জেলার পাংশায় শুক্রবার ১৯ আগস্ট বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গ্রন্থ পারায়ন, হোমযজ্ঞ, শোভাযাত্রা, আলোচনা, কীর্তন, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতীসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। নিতাই গৌর সেবাশ্রম, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রীকৃষ্ণ সেবা সংঘ, গৌরাঙ্গ সংঘ বাংলাদেশ, পাংশা আদি মহাশ্মশান হরিবাসর ও সনাতন ধর্মীয় অন্যান্য সংগঠনের সমন্বয়ে শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির পরিচালনা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পাংশা পুরাতন বাজারস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির চত্বর থেকে ব্যানার ও বাদ্যযন্ত্রসহকারে শোভাযাত্রা বের করে পাংশা শহরের প্রধান সড়ক হয়ে পাংশা আদি মহাশ্মশানের নাটমন্দিরে সমবেত হয় সনাতন ধর্মের লোকজন। পাংশা আদি মহাশ্মশান নাটমন্দিরে শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও পাংশা আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার ঘোষ, ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের সা্েবক অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ও পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুনঃ মৌরাট ইউনিয়ন নামযজ্ঞ উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী পালিত

অনুষ্ঠানে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজগোবিন্দ দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহসভাপতি ও সেনগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), পাংশা আদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটির সহসাধারণ সম্পাদক তপন কুমার রায়, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি, ডিডিসি লিমিটেড কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম বসাক, অধ্যাপক আশীষ কুমার বর্ধন, এটিও অঞ্জলী রানী, কোলানগর একাডেমীর প্রধান শিক্ষক ভজন কুমার দাস, কলিমহর জহুরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার মন্ডল, ব্যবসায়ী চন্ডিচরণ ঘোষ, তপন রায়, মহনলাল আগরওয়ালা, স্বপন কুমার সরকার ও বিধান কুমার বিশ্বাসসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
শনিবার ২০ আগস্ট সকালে শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দিরে পূজা ও পারন কর্মসূচি শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সনাতন ধর্মের মহাবতারী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২২ সম্পন্ন হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

পাংশায় শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে জন্মাষ্টমী উৎসব পালিত

আপডেট টাইম : ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
মো. মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধঃ :