ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলে জিয়াউল হককে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে মোঃ জিয়াউল হক (৪৩)।
রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) ফারুক আহম্মেদ বলেন, আসামিকে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১২ জুন জিয়াউল হক তার ছোটভাই জোবায়ের খন্দকারের কাছে টাকা চান। ছোটভাই টাকা দিতে রাজি না হওয়ায় জিয়াউল হক ক্রিকেট খেলার ব্যাট দিয়ে জোবায়েরকে হত্যার উদ্দেশ্য মারতে যান।
এসময় তার মা জহুরা বেগম বাঁধা দিতে আসলে তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন জহুরা বেগমকে গুরুতর আহত অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপালে ভর্তি করান।
সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জহুরা বেগম ওইদিন রাতেই মারা যান। এই ঘটনায় নিহতের স্বামী নুরুল ইসলাম খন্দকার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

আপডেট টাইম : ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :