ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে মধুখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মোঃ আরিফুল হাসানঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে মধুখালী রেলগেট বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম লিটন। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন এবং রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করেন।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ রয়েছে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মধুখালী শহরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে মধুখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :