ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে ককটেল হামলা

ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে জেলা জজের সরকারি বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। একের পর এক এমন ঘটনায় পুরো জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, শনিবার রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে প্রধান সড়ক থেকে জেলা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

ঘটনার সময় বাসভবনটির পাহারার দায়িত্বে ছিলেন চারজন পুলিশ সদস্য। বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ সদস্যরা বেরিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আকস্মিক এই বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, রাতে জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায়ও কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে এবং এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

অপমানকে শক্তিতে রূপ দিয়ে সেলুনে পাঠাগার গড়েছেন রাজু

error: Content is protected !!

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে ককটেল হামলা

আপডেট টাইম : ১৪ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :