ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গুলি ও তিনটি আগ্নেয়াস্ত্রসহ গোয়ালন্দের শীর্ষ সন্ত্রাসী জালাল গ্রেপ্তার

শামীম শেখ

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটারগান, কার্তুজ ও গুলিসহ জালাল প্রামাণিক ওরফে জাকির হালিম (৩৭) নামে গোয়ালন্দের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জেলার পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত জালাল প্রামাণিক ওরফে জাকির হালিম গোয়ালন্দ উপজেলার চর দেলোনদি গ্রামের আফজাল ওরফে আয়নাল প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন থানায় মোট ৪টি মামলা রয়েছে।

শনিবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ডিবি পুলিশ এ অভিযান চালায়। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে রাজবাড়ী সদরের উড়াকান্দা ইউকে বিচের উত্তর পাশে গোদার বাজার ঘাট থেকে অন্তর মোড়গামী বেড়িবাঁধ সড়কে এ অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জাকির হালিমকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ও পরিহিত প্যান্টের পকেট তল্লাশি করে ৩টি একনলা বন্দুক, পাঁচটি কার্তুজ ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির পুলিশকে জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি পলাতক আসামি মামুন (২৩), ইলিয়াস (৫০) ও সাইফুলের (৩০) কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এদিকে একই দিন ডিবি পুলিশের অন্য একটি দল রাজবাড়ী সদর থানার উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি একনলা ওয়ানশুটারগান উদ্ধার করে।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, আটক ব্যক্তি ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলায় সন্ত্রাস দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে ২০ কেজি ভারতীয় গাঁজা ও ১২ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

error: Content is protected !!

গুলি ও তিনটি আগ্নেয়াস্ত্রসহ গোয়ালন্দের শীর্ষ সন্ত্রাসী জালাল গ্রেপ্তার

আপডেট টাইম : ১১ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :