ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ মামলায় ভ্যানচালক যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের দায়ে ফিরোজ শেখ (৩৮) নামে এক ভ্যানচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী (৩৪) ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে একটি চায়ের দোকানে চা-পাতা কিনতে গিয়ে ফেরার পথে তাকে ধর্ষণ করেন ফিরোজ শেখ।

এ ঘটনায় ওই নারীর বাবা ২০২৪ সালের ২৭ এপ্রিল ফিরোজ শেখকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলাটি তদন্ত করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ অক্টোবর তিনি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া বলেন, বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

খোকসায় ৭ দরিদ্র ভ্যানচালকের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ

error: Content is protected !!

ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ মামলায় ভ্যানচালক যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইম : ১১ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :