ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে জমিদার বাড়িতে কবিদের মিলনমেলা, ঐতিহ্যবাহী কলাপাতায় ভোজ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে ফরিদপুরের সদরপুরে। কলাপাতায় একসঙ্গে খাবার খেয়েছেন বিভিন্ন বয়সী শতাধিক মানুষ। এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা।

শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়িতে এ আয়োজন করা হয়। উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে ‘কলাপাতা সাহিত্য উৎসব’ নামে আয়োজিত এ অনুষ্ঠানে কবি-সাহিত্যিকেরা নিজেদের লেখা কবিতা আবৃত্তি করেন। পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আলোচনা করেন তাঁরা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলার নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিকতার প্রভাবে আমাদের গ্রামীণ সংস্কৃতির অনেক উপাদান হারিয়ে যেতে বসেছে। কলাপাতায় একসঙ্গে খাবার খাওয়ার মতো ঐতিহ্যবাহী আয়োজন নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

তাঁরা আরও বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে। দেশের বিভিন্ন প্রান্তের কবি-সাহিত্যিকদের একত্রিত করার মধ্য দিয়ে এ উৎসব সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাংলার গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কলাপাতায় খাবার পরিবেশন। বিকেল ৪টার দিকে বিভিন্ন বয়সী শতাধিক মানুষ একসঙ্গে কলাপাতায় খাবার খান। এর মধ্য দিয়ে শেষ হয় ব্যতিক্রমী এ সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন।

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা বাংলার চিরচেনা খাবার পরিবেশনের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতেই এমন আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ভিন্নমাত্রার আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মহাসড়কে কৃষক দলের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি

error: Content is protected !!

সদরপুরে জমিদার বাড়িতে কবিদের মিলনমেলা, ঐতিহ্যবাহী কলাপাতায় ভোজ

আপডেট টাইম : ১৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :