ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে আজ রোববার (২৯ নভেম্বর ২০২৬) মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৪০০ মিটার দীর্ঘ ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় বিভিন্ন ধরনের প্রায় ২ হাজার ৬৫০ মিটার অবৈধ জাল ও ৭টি চায়না দুয়ারি জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিনষ্ট করা জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

অভিযানটি উপজেলার চর মানাইর ইউনিয়নের অচলমোল্লাকান্দি এলাকায় পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সদরপুরের আয়োজনে এবং চন্দ্রপাড়া পুলিশ ফাঁড়ির একটি দলের সহযোগিতায় বেলা ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে ১ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ৭০০ মিটার বেড় জাল, ৭৫০ মিটার গুটি জাল এবং ৭টি চায়না দুয়ারি জব্দ করা হয়। পরে জব্দ করা এসব অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি নদীতে ইলিশ ধরার জন্য স্থাপন করা ৪০০ মিটার দীর্ঘ অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, মা ইলিশ সংরক্ষণ এবং নদীতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মহাসড়কে কৃষক দলের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি

error: Content is protected !!

সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট

আপডেট টাইম : ১২ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :