মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার পাংশায় রবিবার (২৯ নভেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ব্যাংক এশিয়ার ২৭তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, রবিবার সকাল ১১টার সময় ব্যাংক এশিয়ার পাংশা শাখা কার্যালয়ে ব্যাংকের বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত গ্রাহকগণ ও সুধীবৃন্দ সমবেত হন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় ব্যাংক এশিয়া কার্যালয় মুখরিত হয়ে ওঠে। ব্যাংক এশিয়ার পাংশা শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও শাখা প্রধান মো. আশিকুর রহমান অভ্যাগতদের সঙ্গে ব্যাংক এশিয়ার জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন।
ব্যাংক এশিয়ার পাংশা শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও শাখা প্রধান মো. আশিকুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. রাশেদুল ইসলামের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সহসভাপতি অধ্যাপক মো. সহিদুর রহমান, পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক শামসুল আলম সোহরাব, বিশিষ্ট ব্যবসায়ী ফজলে আলী ফারুক ও পাংশা উপজেলা যুবদলের সদস্য এস এম আরিফ খান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ব্যাংক এশিয়ার কার্যক্রমে সন্তোষ প্রকাশ এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা শেষে কেক কাটা হয়।
এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের দপ্তর সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, বিসমিল্লাহ টাইলস অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাহা (কার্তিক সাহা) ও ফিরোজ হায়দার, অনুপ দত্ত নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসিরুল হক, অনুপ দত্ত নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, অনুপ দত্ত নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ভাই ভাই অপটিক্সের স্বত্বাধিকারী আলমগীর হোসেন বাদশা ও মেসার্স বই জগতের স্বত্বাধিকারী মো. আসলাম শেখ, ব্যাংক এশিয়ার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আপ্যায়িত করা হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 



















