ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩ গোলে জয়লাভ আর্জেন্টিনার

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

ফিফা বিশ্বকাপ উপলক্ষে বুধবার আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ ঘিরে হিলিতে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে সকাল থেকেই সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

ম্যাচ উপভোগ করতে সকাল থেকে দলের সমর্থকরা বাংলাহিলি বাজার সরকারি খাদ্যগুদাম মোড়ে স্থাপিত বড় পর্দার সামনে জড়ো হন। সেখানে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা একসঙ্গে খেলা উপভোগ করেন। বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা।

খেলার শুরুতেই আর্জেন্টিনা প্রথম গোল করলে সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। গোল উদযাপনে করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ম্যাচের শেষ পর্যন্ত আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে জয় তুলে নেয়।

আর্জেন্টিনার সমর্থকরা বলেন, “আজকের খেলায় আলজেরিয়াকে ৩ গোল দিয়ে পরাজিত করা হয়েছে। এবারও বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে বলে আমরা আশা করছি।”

খেলা শেষে সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। অনেকেই প্রিয় দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কাঁচা সড়কে চরম দুর্ভোগ

error: Content is protected !!

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩ গোলে জয়লাভ আর্জেন্টিনার

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :