ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার গাছের চারা বিতরণ

শিক্ষার্থীদের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ

জসীমউদ্দিন ইতি:

বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের জাতীয় কর্মসূচির আলোকে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীলতা, জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দিনব্যাপী জেলার প্রায় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে ও সার্বিক সহযোগিতায় এবং জেলা শিক্ষা বিভাগের তদারকিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া উচ্চ বিদ্যালয় ও বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক দুটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে সোমবার বিকেলে বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন, সহকারী পরিদর্শক দৌলত উজ জামান, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চাম্বুপং।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জুলফিকার আলী সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ঠাকুরগাঁও এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার দিনো দাস, বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু তারেক, মো. তরিকুল ইসলাম, মো. শাহজাহান আলী এবং শিক্ষার্থী লিমু আক্তার ও মোছা. ফাহিমা প্রমুখ।

বক্তারা গাছের চারা বিতরণ কর্মসূচিকে সময়োপযোগী আখ্যা দিয়ে বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের জাতীয় কর্মসূচির আলোকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও জেলা শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

তারা আরও বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে এক বা একাধিক গাছের চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও বৃদ্ধি এবং একটি টেকসই বাংলাদেশ গড়ার অভিযাত্রায় সক্রিয় ভূমিকা পালন করবে। বক্তারা শিক্ষার্থীদের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার এ উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে সহস্রাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার দুপুরে বালাপাড়া উচ্চ বিদ্যালয়ে পৃথক আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসারে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের জাতীয় কর্মসূচির আলোকে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীলতা, জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দিনব্যাপী প্রায় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে ও সার্বিক সহযোগিতায় এবং জেলা শিক্ষা বিভাগের তদারকিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির জন্য জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাদুরিয়া বিল সড়কে মৃত্যুফাঁদে পরিণত শুকনো গাছ, অপসারণের দাবি

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার গাছের চারা বিতরণ

শিক্ষার্থীদের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :