ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দ্রুত পাকাকরণের দাবি বাগাতিপাড়া ও বাঘ উপজেলার এলাকাবাসীর

কাঁচা সড়কে চরম দুর্ভোগ

আনিসুর রহমান:

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া ও বাঘ উপজেলার দিঘা এলাকার গুরুত্বপূর্ণ কাঁচা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে কাদা ও পানি জমে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হলেও এখনো রাস্তা পাকাকরণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে মোটরসাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ফলে রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকার কৃষকদের ভাষ্য, ধান, পাট, সবজি ও অন্যান্য কৃষিপণ্য পরিবহনে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। অনেক সময় যানবাহন কাদায় আটকে পড়ায় পণ্য সময়মতো বাজারে পৌঁছানো সম্ভব হয় না।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘব এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের স্বার্থে দ্রুত সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তাদের আশা, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে হাজারো মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে এবং এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাহিদার চেয়ে বেশি ফল আমদানি, তবু দাম নাগালের বাইরে

error: Content is protected !!

দ্রুত পাকাকরণের দাবি বাগাতিপাড়া ও বাঘ উপজেলার এলাকাবাসীর

কাঁচা সড়কে চরম দুর্ভোগ

আপডেট টাইম : ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :