ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সবার সহযোগিতায় ফরিদপুর পৌরসভাকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে —কেএম নাজমুল ইসলাম

মানিক কুমার দাস:

ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা কেএম নাজমুল ইসলাম ১৪ নম্বর ওয়ার্ডবাসীর সঙ্গে কর্মীসভা ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, “আমি নির্বাচিত হতে পারলে সবার সহযোগিতা নিয়ে ফরিদপুর পৌরসভাকে একটি জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।”

শুক্রবার বিকেলে ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মামুদপুর এলাকায় বিসমিল্লাহ শাহ দরগাহ শরীফ সংলগ্ন ঈদগাহ মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা মো. শামচু মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেএম নাজমুল ইসলাম।

বক্তব্যকালে তিনি পৌরসভার ট্যাক্স কমানোর ঘোষণা দিয়ে বলেন, নির্বাচিত হলে জনভোগান্তি ও হয়রানিমুক্ত একটি আধুনিক পৌরসভা গড়ে তোলা হবে। পাশাপাশি সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষ যেন সহজেই বিভিন্ন সরকারি সুবিধার কার্ড পান, সে বিষয়েও কাজ করার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, “ফরিদপুর পৌরসভার বর্ধিত এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কোনো সুযোগ-সুবিধা পায়নি। অথচ তারা নিয়মিত খাজনা ও ট্যাক্স পরিশোধ করে আসছেন। এখানকার জনগণের বিভিন্ন সমস্যার সমাধানে দৃশ্যমান কোনো উন্নয়ন কাজ হয়নি। আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করলে এই ট্যাক্সের চাপ কমানো হবে।”

এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের সময় নানা প্রলোভন ও প্রতিশ্রুতির ফাঁদে না পড়ে যোগ্য, সৎ ও জনবান্ধব ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে, যাতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হন।

সভায় তিনি ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেসব সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন। এর আগে সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত জনগণ হাততালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, মহানগর বিএনপির সাবেক প্রচার বিষয়ক সম্পাদক অলিয়ার রহমান ফিরোজ, স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান, সীমা সাহাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

error: Content is protected !!

সবার সহযোগিতায় ফরিদপুর পৌরসভাকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে —কেএম নাজমুল ইসলাম

আপডেট টাইম : ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :