দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আব্দুস সালাম তালুকদারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরে ২৮ কোটি ৪৮ হাজার ২৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেল ৩টায় রহনপুর পৌর কার্যালয়ে এই বাজেট পেশ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে প্রারম্ভিক স্থিতি জেরসহ মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৬৮৮ টাকা। উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ১৬ লাখ টাকা। সমাপনি স্থিতি ধরা হয়েছে ৮৪ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমূখ।
আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরে ২৮ কোটি ৪৮ হাজার ২৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেল ৩টায় রহনপুর পৌর কার্যালয়ে এই বাজেট পেশ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে প্রারম্ভিক স্থিতি জেরসহ মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৬৮৮ টাকা। উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ১৬ লাখ টাকা। সমাপনি স্থিতি ধরা হয়েছে ৮৪ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমূখ।