ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যাত্রী সেজে ফাঁদ, অটোভ্যান চালকের সর্বস্ব লুট

রাশিদুল ইসলাম রাশেদ:

নাটোরের লালপুরে কলিমউদ্দিন (৫৬) নামের এক অটোভ্যান চালককে মারধর করে আমগাছের সঙ্গে বেঁধে রেখে তার ব্যাটারিচালিত অটোভ্যান, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩১ মে ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বাকনাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ভ্যানচালক। তিনি বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কচুয়া বাজার থেকে মাধবপুর যাওয়ার উদ্দেশ্যে দুইজন অপরিচিত ব্যক্তি যাত্রীবেশে অটোভ্যানটি রিজার্ভ করেন। পরে সেখানে পৌঁছালে অসুস্থতার ভান করে আরেকটু সামনে পৌঁছে দিতে তাকে অনুরোধ করেন দুর্বৃত্তরা।

কিছুক্ষণ পর আরও চারজন অজ্ঞাত ব্যক্তি অটোভ্যানে ওঠে। তাদের নিয়ে মহাসড়কের মঞ্জিলপুকুর এলাকা থেকে নেমে একটি কাঁচা রাস্তা ধরে কিছুদূর যাওয়ার পর নির্জন স্থানে অটোভ্যান চালককে জোরপূর্বক নামিয়ে পাশের আমবাগানের ভেতরে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে একটি আমগাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এরপর তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যান, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয় তারা।

কলিমউদ্দিন আরও জানান, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তার চিৎকার শুনে এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসা মো. সাব্বির (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে তাদের সহায়তায় কলিমউদ্দিনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন আতঙ্ক, বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিয়েছে স্থানীয়রা

error: Content is protected !!

যাত্রী সেজে ফাঁদ, অটোভ্যান চালকের সর্বস্ব লুট

আপডেট টাইম : ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :