দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
বাদশাহ মিয়া : গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সদরের মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাসেরহাট সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট এলাকায় সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ম ১১-২৭৬৯) ও একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১২-৬৯৯৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে দাসেরহাট সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে মাসুদ রানা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাদশাহ মিয়া :
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সদরের মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে।
মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাসেরহাট সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট এলাকায় সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ম ১১-২৭৬৯) ও একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১২-৬৯৯৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে দাসেরহাট সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে মাসুদ রানা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।