ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী-এমপিকে সংবর্ধনা

মামুন মিয়া:

মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমিনুর রহমান কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরীকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আমিনুল রহমান কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. তানভীর রহমান সোহেলের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী।

এ সময় মন্ত্রী মহোদয় বলেন, “কৃষি কার্ড সব দলের লোককেই দেওয়া হবে। আমরা বাংলাদেশে কোনো বৈষম্য রাখবো না। দুস্থদের জন্য স্বাস্থ্য সেবা কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য সেবা কার্ডের মাধ্যমে অসহায় মানুষেরা চিকিৎসার সুযোগ পাবেন। এছাড়াও কোনো অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না, সেটা যদি নিজের দলের লোকও হয় তাকেও আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, স্কুল-কলেজগুলোতে সঠিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে। শিক্ষা খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। আমিনুর রহমান কলেজের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এই কলেজটি জাতীয়করণের দাবি আমার নিজের। কলেজ জাতীয়করণের জন্য অচিরেই সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমানের পরিচালনায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান কাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহনুর জামান, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব.) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ও পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মো. জিয়াউল হক বাচ্চু।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

error: Content is protected !!

মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী-এমপিকে সংবর্ধনা

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
মামুন মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :