ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘা থানার সীমান্ত পেরিয়ে কুষ্টিয়ায় ৬ মালিকের ১৭৬ গরু উদ্ধার করলো তিন থানার পুলিশ

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘা থানা সীমানা পার হয়ে কুষ্টিয়ার দৌলতপুর সীমানায় চলে যাওয়া ১৭৬টি গরু উদ্ধার করেছে পুলিশ| আজ মঙ্গলবার(১১মে) বিকাল সাড়ে ৫টার দিকে বাঘা, লালপুর ও দৌলতপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে| পরে মালিকদের নিকট হস্তান্তর করা হয়|

পুলিশ সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার চরাঞ্চলের পলাশী ফতেপুর গ্রামের ৬ জন খামারির ১৭৬টি গরু চরতে চরতে বাঘা থানা সীমানা পেরিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানা এলাকায় চলে যায়| সেখানকার কতিপয় লোকজন গরুগুলো নিজের দাবি করে আটকে দেয়| পরে পুলিশের শরানাপন্ন হলে তিন থানার পুলিশ সমন্বয় করে বিকাল সাড়ে ৫টার দিকে ওই সীমান্ত এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে|

উদ্ধার হওয়া ১৭৬টি গরুর মালিক ৬ জনই বাঘা থানার চর এলাকার পলাশী ফতেপুর গ্রামের বাসিন্দা| মালিকরা হলেন- শওকত খামারু(৮০টি),জামাল খামারু(২৭টি), আসাদুল হক(১৬টি),াানারুল প্রামানিক(২০টি),জনি প্রামানিক২০টি),কামাল খামারু (১৩টি)|

বাঘা থানার সহকারি পরিদর্শক(এসআই) এনামুল হক জানান, গরুগুলো যারা নিজের বলে আটকে দিয়েছিল,তারা অভিযানের খবর পেয়ে গরু রেখে চলে যায়| যার কারণে তাদের সনাক্ত করা যায়নি|

গরু ফেরত পেয়ে খামারি শওকত খামারু সহ অন্য মালিকরা বলেন, “চরে গরু চরাতে গিয়ে সীমানা পার হয়ে গিয়েছিল| ১৭৬টা গরু হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়ি| কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন,পুলিশের হস্তক্ষেপে গরুগুলো ফিরে পেলাম|

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুূল হক বলেন, “পদ্মার চর এলাকা থেকে গরুগুলো পথ ভুলে দৌলতপুর সীমানায় ঢুকে পড়ে| মালিকদের মাধ্যমে খবর পেয়ে আমরা লালপুর ও দৌলতপুর থানা পুলিশের সহায়তায় গরুগুলো উদ্ধার করি| যাচাই-বাছাই শেষে ৬ জন মালিকের কাছে গরুগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে|”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন আতঙ্ক, বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিয়েছে স্থানীয়রা

error: Content is protected !!

বাঘা থানার সীমান্ত পেরিয়ে কুষ্টিয়ায় ৬ মালিকের ১৭৬ গরু উদ্ধার করলো তিন থানার পুলিশ

আপডেট টাইম : ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :