ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাগাতিপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে| সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁকা ইউনিয়নের তকিনগর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর| পরিদর্শক খোন্দকার নাজিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আকরাম আলীর ছেলে হৃদয় আহমেদ (২৮) কে মাদকসহ আটক করা হয়|

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন| তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ধারা অনুযায়ী হৃদয় আহমেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন| জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়|

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে| পাশাপাশি মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে প্রশাসনকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান|

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন, মেয়েদের লজ্জা কাটাতে

error: Content is protected !!

বাগাতিপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

আপডেট টাইম : ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :