ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

আসাদুর রহমান হাবিব:

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে কালিমার পতাকা হাতে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শো-ডাউন করেছেন ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলিম ও তৌহিদী জনতা।

বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ৩টার সময় ফুলবাড়ী-বিরামপুর ওলামায়ে কেরামগণের যৌথ উদ্যোগে ফুলবাড়ী পৌর শহরের ছোট যমুনা ব্রিজের ওপর জমায়েত হন তারা। পরে সেখানে দেশের বিভিন্ন স্থানে কালিমার পতাকা অপসারণ ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে কালিমার পতাকা অপসারণ করা হয়েছে, যা ইসলামের দৃষ্টিতে অসম্মানজনক ও ষড়যন্ত্র। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই।

সমাবেশ শেষে দুই শতাধিক মোটরসাইকেলে কালিমার পতাকা নিয়ে শো-ডাউন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

শো-ডাউনটি ফুলবাড়ী উপজেলার পৌর শহরের ছোট যমুনা ব্রিজ থেকে বের হয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে বিরামপুর উপজেলার পৌর শহরের ঢাকা মোড়ে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ শেষে বিরামপুর পৌর শহরের ভেতর দিয়ে কাটলা, জানিপুর, মাদিলাহাট ও চিন্তামন হয়ে ফুলবাড়ী পৌর শহরে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন ফুলবাড়ী ও বিরামপুরের ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলিম ও তৌহিদী জনতা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

আপডেট টাইম : ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :