ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চীন সফর

ইউনান বিশ্ববিদ্যালয়ে দ্বিপক্ষীয় শিক্ষা আলোচনা সম্পন্ন

জসীমউদ্দীন ইতিঃ

চীনের ঐতিহ্যবাহী ইউনান বিশ্ববিদ্যালয়ে (Yunnan University) পাঁচ দিনব্যাপী এক গুরুত্বপূর্ণ শিক্ষা সফরে অংশ নিয়েছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. ডি. ইসরাফিল। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ‘সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড কোঅপারেশন’ (CLEC) এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত ২০২৬ সালের “Chinese Bridge” Bangladeshi Educators Delegation to China Program-এর অধীনে তিনি এই সফরে যান।

গত ২৩ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে বাংলাদেশের শিক্ষা-নেতাদের অন্যতম প্রতিনিধি হিসেবে অংশ নেন উপাচার্য অধ্যাপক এম. ডি. ইসরাফিল।
সফরের অফিশিয়াল আমন্ত্রণপত্র সূত্রে জানা যায়, এই প্রতিনিধি দলের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে চীনের পারস্পরিক শিক্ষাগত বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করা।

সফরকালে উপাচার্য অধ্যাপক এম. ডি. ইসরাফিল ইউনান বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল স্টাডিজ’ (Institute of International and Regional Studies) পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এক যৌথ মতবিনিময় সভায় অংশ নেন ।

এছাড়াও, চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ‘বেল্ট অ্যান্ড রোড স্টাডিজ ইনস্টিটিউট’ (Institute of the Belt and Road Studies)-এর সেমিনার কক্ষে আয়োজিত বিশেষ সেশনে তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন । সেখানে তিনি চীনের শিক্ষা ব্যবস্থা, ভাষা শিক্ষাক্রম এবং দুই দেশের শিক্ষা সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

এই সফরের অন্যতম বড় সাফল্য হিসেবে, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক বিশেষ কর্মসূচি (Chinese language and culture programs) চালুর ব্যাপারে ইউনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই উদ্যোগের ফলে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৭ জুন প্রতিনিধি দলটির বাংলাদেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চীন সফর

আপডেট টাইম : ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :