ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য:

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি’ প্রকল্প বাস্তবায়ন করছে।

উক্ত প্রকল্প কার্যক্রমের ধারাবাহিকতায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসের কারিগরি সহযোগিতায় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে ২০ জুন থেকে ২৪ জুন ২০২৬ পর্যন্ত ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল এবং ভিএফএ সুদীপ্ত বিশ্বাস।

২৪ জুন বিকেল ৪টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ফেইথ ইন এ্যাকশনের মুন্সিগঞ্জ সিআরসি প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে অনলাইনে সভাপতিত্ব করেন ফেইথ ইন এ্যাকশনের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন প্রোগ্রাম সমন্বয়কারী তীমন বাড়ৈ, প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রকল্প হিসাবরক্ষক লরেন্স ঢালী, এমআইএল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস প্রমুখ।

সভাপতি বলেন, “গাবুরা ইউনিয়নে গবাদি প্রাণীর স্বাস্থ্যসেবার মান খারাপ। সেজন্য আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে গাবুরায় গবাদি প্রাণীর স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে আমাদের প্রকল্পের এমন উদ্যোগ। প্রাথমিক দলের সদস্যদের আয় বৃদ্ধিমূলক কাজে যে গরু, ছাগল, হাঁস-মুরগি বিতরণ করা হচ্ছে, সেগুলো রোগে মারা গেলে তাদের পরিবারের আয় ব্যাহত হবে। সরকারি প্রাণিসম্পদ অফিসের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে এসব গরু, ছাগল, হাঁস-মুরগির টিকা নিশ্চিত করা এই প্রশিক্ষণের উদ্দেশ্য। প্রশিক্ষণ শেষে সেবার মনোভাব নিয়ে আপনাদের কাজ করতে হবে। তবেই এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে।”

৫ দিনের প্রশিক্ষণ শেষে ১৫ জন অংশগ্রহণকারীর হাতে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :