ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে সড়কের পাশে ময়লার ভাগাড়: দূষণে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুর শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে স্থাপিত ময়লার ডাস্টবিনকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলার কারণে এলাকাটি এখন কার্যত একটি উন্মুক্ত ভাগাড়ে পরিণত হয়েছে। এতে করে পথচারী, স্কুলগামী শিশু, রোগী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, ডাস্টবিনটি নিয়মিত পরিষ্কার না করায় সেখানে জমে থাকা পচা ময়লা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। বিশেষ করে আশপাশে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য এই পরিবেশ অত্যন্ত অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্কুলপড়ুয়া ছোট ছোট শিশুরা প্রতিদিন এই দুর্গন্ধের মধ্য দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছে। অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ। তাদের দাবি, এভাবে চলতে থাকলে শিশুদের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয় নাগরিক কমিটির নেতা মুন্সী লিমন জানান, এখানে জমে থাকা ময়লার কারণে মশা ও মাছির উপদ্রব বেড়েই চলেছে, যা ডেঙ্গু, ডায়রিয়া, টাইফয়েডসহ নানা রোগের ঝুঁকি বাড়াচ্ছে। ইতোমধ্যে চলার কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলেও তিনি দাবি করেন।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দুর্গন্ধের কারণে ক্রেতারা দোকানে আসতে চাচ্ছেন না, ফলে ব্যবসায় মারাত্মক ক্ষতি হচ্ছে। একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, জনবহুল ও গুরুত্বপূর্ণ এই এলাকায় এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এলাকাবাসীর জোর দাবি—অবিলম্বে এই ডাস্টবিনটি স্থানান্তর করতে হবে। অন্যথায় তারা কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন।

জনদুর্ভোগ লাঘবে এখনই জরুরি পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

error: Content is protected !!

ফরিদপুরে সড়কের পাশে ময়লার ভাগাড়: দূষণে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :