দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
১০৮
বার পঠিত
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ কেজি গাঁজাসহ ২ মাদকঃব্যবসায়ী আটক
মানিক কুমার দাসঃ ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর। গতকাল সন্ধ্যায় জেলার ভাঙ্গা থানাধীন পুলিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়েল মাতুব্বর (৪০) ও আকবর মুন্সী (৩৮) নামে দুইজনকে আটক করা হয়। অভিযানে তাদের দেহ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার জানান,...
মানিক কুমার দাসঃ
ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর। গতকাল সন্ধ্যায় জেলার ভাঙ্গা থানাধীন পুলিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়েল মাতুব্বর (৪০) ও আকবর মুন্সী (৩৮) নামে দুইজনকে আটক করা হয়।
অভিযানে তাদের দেহ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।